রতন টাটার মৃত্যুতে শেষ হলো এক অধ্যায়
ভারতের অন্যতম প্রভাবশালী শিল্পপতি রতন টাটা আর নেই। ৯ অক্টোবর, ২০২৪ তারিখে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। রতন টাটার বয়স হয়েছিল ৮৬ বছর। বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। রতন টাটার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে ‘অসাধারণ মানুষ’ হিসেবে অভিহিত করেছেন। […]

