Easy way to download West Bengal voter list from 1952 to 1971

পশ্চিমবঙ্গের পুরোনো ভোটার তালিকা (১৯৫২–১৯৭১) এখন ইতিহাস গবেষক, শিক্ষার্থী এবং সাধারণ নাগরিকদের জন্য অনলাইনে উন্মুক্ত হয়েছে। এই তালিকাগুলি মূলত নির্বাচন কমিশন এবং আর্কাইভাল সোর্স থেকে সংগৃহীত, যা জনগণ বিনামূল্যে দেখতে এবং ডাউনলোড করতে পারবেন।

পশ্চিমবঙ্গের পুরনো ভোটার লিস্টে স্থানীয় এলাকা অনুযায়ী ভোটারের নাম, ঠিকানা সংরক্ষিত রয়েছে। এগুলি মূলত পুরনো ভোটাধিকার, সামাজিক কাঠামো ও পারিবারিক বংশতালিকা অনুসন্ধানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল।

ডাউনলোডের ধাপসমূহ:

  1. পশ্চিমবঙ্গ স্টেট আর্কাইভস বা নির্দিষ্ট ইলেক্টোরাল ডেটাবেস ওয়েবসাইটে যান।(আপনাদের সুবিধার্তে ডাউনলোড লিংক এই পোস্টের নিচের দিকে প্রদান করা হল।)
  2. নির্দিষ্ট বছর (১৯৫২, ১৯৫৭, ১৯৬২, ১৯৬৭, ১৯৭১) নির্বাচন করুন।
  3. জেলার নাম এবং বিধানসভা কেন্দ্র বেছে নিন।
  4. PDF আকারে তালিকা ডাউনলোড করুন।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই পুরনো ভোটার লিস্ট কেবল ঐতিহাসিক নথি নয়, বরং সমাজের রাজনৈতিক ইতিহাস বোঝার জন্যও অমূল্য তথ্যভান্ডার। অনেকেই এই তথ্য ব্যবহার করছেন পারিবারিক বংশতালিকা তৈরি, জমি-সম্পত্তি সংক্রান্ত নথি যাচাই এবং একাডেমিক গবেষণার জন্য।

State archives link- https://oldelectoralrolls.wb.gov.in/

Google Sites Link – https://sites.google.com/view/oldelectoralrollswb/english

paid advertise
error: Content is protected !!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.